শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

একজন আদর্শ প্রধান অতিথি!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি লুৎফুর রহমান ফরায়েজী ||

ক'দিন আগে মাহফিলে স্থানীয় নেতাদের উপস্থিতি ও বক্তব্য দেওয়া নিয়ে একটি লেখা লিখেছিলাম। পটভূমি ছিল শেরপুরের একটি মাহফিল। সেখানে স্থানীয় এক প্রার্থী আমার আগে বক্তার চেয়ারে বসে আধা ঘন্টার উপরে ওয়াজ করেছেন। মুখে দাড়ি নেই, পায়জামা ছিল টাখনুর নিচে, কিন্তু ওয়াজ করেছেন সুন্নত এর। আমাকে বসিয়ে রেখে তার এই বয়ান ছিল চরম বিরক্তিকর।

কিন্তু আজ (৬ নভেম্বর) নোয়াখালী সদর উপজেলায় মাহফিলে দেখা হলো বিএনপি নেতা এডভোকেট আব্দুর রহমান এর সাথে। 

মানুষটার কথা না বললেই নয়। সুন্নতি লেবাসে সুশ্রমণ্ডিত শুভ্র সফেদ এক মানুষ। আমার আগে তাকে যখন বক্তব্য দিতে বলা হলো, তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। বলতেছিলেন: 'এটা মাহফিল, মানুষ দ্বীনের কথা শুনতে আসছে, আমার কথা নয়।  তাই আমি কথা বলব না।"এমন সুন্দর কথা শুনে শ্রদ্ধাবনত চিত্তে আমি অনুরোধ করলাম: "আপনি কিছু কথা বলুন দোয়া নেন সবার থেকে।' 

আমার অনুরোধে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে  দুই তিন মিনিট সবার থেকে দোয়া নিলেন। তারপর পুরো বয়ান শুনলেন। দোয়া করে তারপরে গেলেন। ভালো লাগলো। অনেক ভালো। 
পরে জেনেছি তিনি ব্যক্তি হিসেবেও অনেক ভালো। এমন ব্যক্তিরা সমাজের নেতা হলে এটা ঐ সমাজের জন্য অনেক বড় নেয়ামত।

যদি প্রতিটা মাহফিলে নেতারা এসে এমন আচরণ করতো তাহলে কতই না সুন্দর হতো।

লেখক: পরিচালক-তালীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ