সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মতলবি মবের বিরুদ্ধে থাকুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মাওলানা শরীফ মুহাম্মদ||

যেকোনো প্রতিবাদী ঘটনাকে দলবদ্ধভাবে ‘মব’ ‘মব’ বলাটাও একটা মব। মব মানে মব ভায়োলেন্স, মব জাস্টিস; একইভাবে মব ট্রিটমেন্ট। সিন্ডিকেটেড নিউজ রিপোর্টিং-ও মব জার্নালিজম, মব প্রেশার।

যে সমাজে অপরাধীর গ্রেফতার ও বিচার আছে, সেখানে মব চলতে পারে না; সেখানে মব সমর্থনযোগ্য না। ফ্যাসিবাদ কবলিত এবং ফ্যাসিবাদের সুবিধাবেষ্টিত পরিবেশে বিচারের হাত দুর্বল থাকলে জনতার প্রতিবাদ, প্রতিরোধ অনেক গুরুত্বপূর্ণ। যেকোনো প্রতিবাদকে মব বলে চালিয়ে দিতে পারলে আবার ফ্যাসিবাদের বাজার গরম করা সহজ হবে।

মব নিয়ে মববাজি করার সহজ একটা উদ্দেশ্য হলো, পলাতক, পতিত ফ্যাসিবাদীদের আগমন-বিচরণের পথ সুগম করা। প্রতিবাদের আওয়াজ ও আচরণ যত স্তিমিত হবে পতিত ফ্যাসিবাদ ততই দাঁত-নখ সামনে আনবে।

চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ জারি রাখুন। দাগি অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পদক্ষেপ সচল রাখুন। সামাজিক চাপ সক্রিয় রাখুন। আইনশৃঙ্খলা ও বিচারের দুর্বলতার সময় আপনার সজাগ থাকাটাই গুরুত্বপূর্ণ। তবে, নতুন কোনো জুলুম কিংবা মতলবি মবের বিরুদ্ধে থাকুন।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ