শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘ফিলিস্তিনে ‌ইসরাঈলী বর্বরতা রুখতে মুসলিম বিশ্বকে কার্যকর ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল রমজানের পবিত্রতা লঙ্ঘন করে যে নির্মম ও নারকীয় হত্যাযজ্ঞ শুরু করেছে তা প্রতিহত করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তারা সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশে নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মুসা বিন ইযহার উপরোক্ত কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের ওপর হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছে। ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তারা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না—এ প্রশ্ন আজও রয়ে গেছে। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। 

বিবৃতিতে তাঁরা আরো বলেন, বিশ্বের সকল দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। ফিলিস্তিনের মুক্তি অর্জন আনতে হলে আমাদের প্রত্যেককে জিহাদী জযবা নিয়ে গর্জে উঠতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ