মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

 নাগরিক চোখ: শরীফ মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
লেখক শরীফ মুহাম্মদ

লিফটের দরজার সামনে দাঁড়িয়ে কখনো কখনো কয়েক মিনিট অপেক্ষা করতে হয়। এই কয়েক মিনিটেই ৫-৭ জন জড়ো হয়ে যায়। কিন্তু সবাই লিফটের দরজাটাকে সামনে নিয়ে বেষ্টন দিয়ে দাঁড়িয়ে থাকে। লিফটের দরজা যখন খুলে ভিতরে থাকা যেসব মানুষ বের হবেন, তাদের বের হওয়ার রাস্তা থাকে না, ঠেলেঠুলে বের হতে হয়। অনেক সময় এক-দুজন সাইড দিয়ে দেয়, ভেতরের মানুষেরা সেই সাইডটুকু দিয়ে বের হয়ে আসে। সম্প্রতি মেট্রোরেলের দরজার সামনেও এই ঘটনাই ঘটে। পুরো দরজাটা জুড়ে লোকজন দাঁড়িয়ে থাকে, দরজা জুড়েই যেন তাদের ঢুকতে হবে। ভেতর থেকে যারা বের হবেন তাদের একটু কসরত করতে হয়, ফাঁক খুঁজে নিয়ে বের হতে হয়।

লিফটের ভেতর থেকে কিংবা মেট্রোরেলের ভেতর থেকে বের হওয়া মানুষটি যদি নারী হন তাহলে সমস্যাটা আরেকটু বেশি হয়।

কেন রে ভাই, একপাশে একটু ফাঁক রেখে দাঁড়ানো যায় না! এতে যদি সামনে থাকা দু-চার জনের পেছনে আরো দু চারজনের দাঁড়াতে হয় অসুবিধাটা কি? লিফট কিংবা মেট্রোরেলের দরজা খুলুক, আপনারা এক দিক দিয়ে ঢুকেন, ভেতরের মানুষেরা আরেক দিক দিয়ে বের হয়ে আসুক। চোখের অনুমানে অর্ধেক-অর্ধেক করেও তো রাখতে পারেন, না হলে ৬০ ভাগ ৪০ ভাগ। এতে আসা-যাওয়া, ওঠা-নামা সবকিছুই সুন্দর হয় এবং মানসিকভাবেও স্বস্তিকর বোধ হয়।

আমাদের অহেতুক তাড়াহুড়া প্রবণতা এবং অসৌজন্যের সঙ্গে হলেও এক-কদম এগিয়ে থাকার এই মানসিকতাটা কবে বন্ধ হবে! এভাবে শেষ পর্যন্ত কতটা এগিয়ে থাকা যায়? একটু ঠান্ডা মাথায় ভাবলে ভালো হতো। [অবশ্য অনেক জায়গায় লিফট কিংবা দরজার সামনে নামার জন্য স্পেস রেখে দাঁড়ানোর এই ভদ্রতার সাক্ষাৎ পাবেন। এই ভদ্রতা এবং এই 'দরকারতা' একটি সমাজের জন্য অনেক প্রয়োজনীয়। কল্যাণকর তো অবশ্যই।]

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ