শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮


লোডশেডিং বিষয়ে ডিসিদের সঙ্গে ভার্চুয়াল সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ আসার কারণ উদঘাটন এবং লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। নিকট অতীতে এমন ঘটনার নজির খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারাদেশের জেলা প্রশাসকগণ ও বিদ্যুৎ বিতরণী সংস্থা ও কোম্পানিগুলোর কর্মকর্তাগণ যুক্ত ছিলেন।

জুনে ​গ্রাহকের অতিরিক্ত বিলের অভিযোগ ও লোডশেডিং বিষয়ে বিদ্যুৎ বিভাগের মতবিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সোলার সিস্টেমে নেট মিটার স্থাপনের সর্বশেষ হালনাগাদ অবস্থা জানানো হয়।

সভায় জানানো হয়, সারাদেশে বিদ্যুৎ গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ জুন মাসে অতিরিক্ত বিল পেয়েছেন মর্মে অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। এ বিষয়ে বিতরণী কোম্পানিগুলোর প্রধানগণের বক্তব্য জানতে চাওয়া হয়।

সভায় বিদ্যুৎ সচিব ডিসিদের কাছে অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ আসছে কিনা জানতে চাইলে এ বিষয়ে উল্লেখযোগ্য অভিযোগ তাঁরা পাননি বলে জানান। বিদ্যুৎ সচিব সভায় জানান, বিল সংক্রান্ত গ্রাহকের অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে করণিক ভুল হয়ে থাকলে সেগুলো দ্রুত সমাধান করতে বলা হয়েছে। তবে, যদি বিতরণ সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাবধান করেন বিদ্যুৎ সচিব ।

অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ নিরসনে বিতরণ সংস্থার সাথে সরাসরি বা হট লাইনে যোগাযোগ করার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে বলে জানানো হয়। সভায় অভিযোগগুলো তদন্ত করে দ্রুত সমাধানের নির্দেশ প্রদান ও গ্রাহকসেবার মানোন্নয়নে জোর দেওয়া অনুরোধে করেন বিদ্যুৎ সচিব।

সভায় জানানো হয় এ বিষয়ে প্রাপ্ত নির্দেশনার আলোকে কাজ করার জন্য সকল ডিসি প্রস্তুত রয়েছেন। জনদুর্ভোগ নিরসনে তাঁরা সবাই আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ