জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সম্প্রতি এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল থাকবে।
এর আগে, গত ৩১ মে ২০২৬ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একই মূল্য জুলাই ২০২৬ মাসের জন্যও বহাল রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান মূল্যহার ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
আইও