মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮


একই স্থানে বিএনপি-জামায়াতের সমাবেশ, জননিরাপত্তায় ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাইবান্ধার পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পলাশবাড়ি উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী একই স্থানে তাদের নিজ নিজ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি রাজনৈতিক দল একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা রাত ১১টা পর্যন্ত বলবৎ থাকবে।

১৪৪ ধারা চলাকালীন উক্ত এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল এবং গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ