সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভাষণে বিনয়, চোখে স্বপ্ন: তারেক রহমানকে নিয়ে কিছু ভাবনা ‘দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে’  গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ

‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অপতথ্য, গুজব ও প্রোপাগান্ডা মোকাবিলায় কাজ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’ মূলধারার গণমাধ্যমের আদলে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং চার শতাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট শনাক্ত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধে বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, ভিডিও এবং রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশ করা হয়েছে ২২৯টি কনটেন্ট।

তিনি জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি ভাইরাল দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করা হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, মূলধারার সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬টি ওয়েবসাইট চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

গুজব মোকাবিলায় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১২৩টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের মাধ্যমে মোট ৫ হাজার ৯৭৭ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে পিআইবি।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১০টি পৃথক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ৩৬৫ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এসব প্রশিক্ষণের প্রতিটি মডিউলে গুজব ও অপতথ্য শনাক্তকরণ, ফ্যাক্টচেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়েছে।

সংসদকে তিনি আরও জানান, গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তার জন্য পিআইবি শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করবে।

এ ছাড়া গণমাধ্যম ব্যবহার করে ফ্যাসিবাদী গোষ্ঠীগুলো কীভাবে বিরোধীদের দমন ও চরিত্রহননের কৌশল প্রয়োগ করে, সে বিষয়ে গবেষণাভিত্তিক ‘শিকারী সাংবাদিকতা’ শীর্ষক একটি গ্রন্থ সম্প্রতি প্রকাশ করেছে পিআইবি বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ