বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি কওমি মাদরাসার অর্থনৈতিক স্বাধীনতার পথ কোথায়

মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) চাঙ্গা ভাব বজায় রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৬ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৭২ কোটি ৯০ লাখ  মার্কিন ডলারের রেমিট্যান্স (১,৭২৯ মিলিয়ন মার্কিন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ২২৩ কোটি ৪৭ লাখ টাকা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি জুনের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ১৭২ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের (২০২৫) একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ২০ লাখ ডলার (১,৬৩২ মিলিয়ন মার্কিন ডলার)। সেই তুলনায় গত বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবাহে ৫.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই ২০২৫) থেকে শুরু করে জুনের ১৬ তারিখ পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৩৪,৪৮৫ মিলিয়ন মার্কিন ডলার) রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৬ জুন ২০২৫) এর পরিমাণ ছিল ২ হাজার ৯১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২৯,১৩৮ মিলিয়ন মার্কিন ডলার)। অর্থাৎ, বছর ব্যবধানে চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৮.৩ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, কেবল জুনের ১৬ তারিখ একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (১০৫ মিলিয়ন মার্কিন ডলার) দেশে পাঠিয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ