বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি কওমি মাদরাসার অর্থনৈতিক স্বাধীনতার পথ কোথায় ময়মনসিংহে হিজরি সন নিয়ে সীরাতকেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত সুলতানি আমলের প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও স্থিতিশীল আফগান ব্যাংকিং খাত মসজিদের মাইক কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই কাবার চারপাশের নিরাপত্তা বেষ্টনী সরানো হবে শুক্রবার সকালে

সুলতানি আমলের প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জে সুলতানি আমলের প্রাচীন গৌড়ের ঐতিহাসিক ছোট সোনামসজিদ পরিদর্শন করেছেন।

বুধবার ( ১৭ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পৌঁছে ঐতিহাসিক গৌড়ের সুলতানী আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থাপনা ঘুরে দেখেন তিনি। এসময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ ও স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমও পরিদর্শন করেন। পরে রাষ্ট্রদূত সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা কার্যক্রম এবং সীমান্ত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছোট সোনা মসজিদ সুলতানী আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত এবং প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও গবেষক এই ঐতিহাসিক স্থাপনা দেখতে শিবগঞ্জে আসেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ