১ মুহাররম ১৪৪৮ হিজরি নববর্ষের প্রথম দিনে সীরাতকেন্দ্র-এর আয়োজনে ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘মুমিন জীবনে হিজরি বর্ষ ও আশুরার ঐতিহাসিক গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা ‘আলাপন’-এর দ্বিতীয় পর্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীরাতকেন্দ্রের কো-চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মাদ ইবনে হাফেজ্জী।
সীরাতকেন্দ্রের আয়োজিত এই প্রাণবন্ত অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও ইসলামিক স্কলার হাফেজ মাওলানা ড. ওমর ফারুক এবং ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুআজ আহমাদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক ও আলোচক মুফতি শরীফুর রহমান।
আলোচকরা মুমিনের জীবনে হিজরি নববর্ষের তাৎপর্য এবং পবিত্র আশুরার ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা ইসলামি সংস্কৃতির লালন ও হিজরি ক্যালেন্ডার অনুসরণের গুরুত্ব তুলে ধরে বলেন, হিজরি বর্ষের প্রথম মাস মুহাররম আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং আশুরার ঐতিহাসিক ঘটনাপ্রবাহ মুমিনের ঈমানি চেতনাকে শাণিত করে।
এমএম/