দেশের বিনিয়োগ পরিবেশ আরও সহজ ও কার্যকর করতে চারটি প্রধান বিনিয়োগ প্রচার সংস্থা— বিডা, বেজা, পিপিপিএ ও মিডার জন্য যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিডার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এই কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বিডা, বেজা ও মিডার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী।
বৈঠকে তিনি বà¦