শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনে আজ শনিবার বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও শহীদ ওসমান হাদির সহচর আবদুল্লাহ আল জাবের বলেছেন, আমি যদি চলেও যাই, আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না। আশা করি, আমি চলে গেলেও আপনারা এই লড়াই চালিয়ে যাবেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তিনটার দিকে রাজধানী শাহবাগে ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে চলা চলমান এই আন্দোলনে তিনি এই কথা বলেন।

জাবের বলেন, এখানে অনেকেই আসবেন, অনেকেই কথা বলবেন কিংবা বলতে চাইবেন। দয়া করে আপনারা আমার কথার বাইরে অন্য কারও বক্তব্য ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে ধরবেন না। আমার কথা ছাড়া অন্যদের কথা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল বক্তব্য নয়

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আর বলেন, কারণ এখানে অনেকে অনেক কথা বলবে, উসকে দেওয়ার চেষ্টা করবে। তাই আমি এই কথা বলতে চাই, আমার বাইরে আর কারও কথা ইনকিলাব মঞ্চের কথা হিসেবে গণ্য করবেন না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কয়জন উপদেষ্টার কি অবদান ছিল আমরা জানি। দুই-তিন জন উপদেষ্টা ছাড়া কারও কোনো অবদান নেই। অথচ তারা সবাই সচিবালয় বসে চেয়ার গরম করছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ