শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এ কার্যক্রম শেষ করেন।

তারেক রহমান ভোটার হবেন ঢাকা–১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে। একই সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।

এর আগে আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ