বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের কেরালার পর উড়িষ্যায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক মুসলমান শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কট্টরপন্থী উগ্র হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে। নৃশংস ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে রাজ্যের সম্বলপুর জেলায়।

মৃত যুবকের নাম জুয়েল শেখ (২১)। তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানার চকবাহাদুরপুর এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে কয়েকদিন আগেই উড়িষ্যার সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল। সেখানে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া অন্য শ্রমিকদের সঙ্গে নির্মাণকাজে যুক্ত ছিলেন তিনি।

জানা গেছে, স্থানীয় কিছু কট্টরপন্থী তাদের বাংলাদেশি সন্দেহে ঘরে প্রবেশ করে বেধড়ক মারধর করে। নির্মম মাà