বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘ইনসাফপূর্ণ সমাজ গঠনে হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার অপরিহার্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে কর্মশালা ১৮ ও ১৯ (বৃহস্পতিবার ও শুক্রবার) ডিসেম্বর সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন— শহীদ শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড আমাদের সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। সত্য, ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়াকু একজন মানুষের এভাবে প্রাণ হারানো শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই এক গভীর বেদনা ও উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনা আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনীতির নৈতিক অবক্ষয় এবং আইনের শাসনের দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।