শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিঙ্গাপুরের পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্স ইমার্জেন্সি বিভাগে হবে তার উন্নত চিকিৎসা। এর আগে,

দুপুর দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে।

শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন।

হাদির চিকিৎসার জন্য সাথে রয়েছেন ২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ নার্স। এছাড়া হাদির বড় ভাইও আছেন তার সাথে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ