প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি এই তরুণ ভোটারদেরকে সাথে পাব। তোমরা নিজেরা তো ভোট দিবেই এবং অন্যদেরকেও ভোট দানে তোমরা উৎসাহিত করবা।
তিনি বলেন, তরুণরা সাহসের প্রতীক। তরুণরা এনার্জির প্রতীক। তরুণরা সৃষ্টির প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াজ, তোমাদের যে এনার্জি—এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। এবং তোমাদের এইগুলা যখন আমি ভাবি, আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, এটা আমাকে উৎসাহিত করে বাংলাদেশের ফিউচার সম্পর্কে নিশ্চিত হতে। সোমবার রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, এই নির্বাচনটা আমি বলে থাকি—এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকà§