ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ সমাজে ইসলামিক সাংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে। ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের হাজরা নাটোর এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, তৃণমূল পর্যায়ে ইসলামিক সাংস্কৃতির মূল্যবোধের বিকাশ ঘটাবে। মসজিদ যত বৃদ্ধি পাবে, আমাদের মুসল্লির সংখ্যাও বাড়বে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। নিঃসন্দেহে নামাজ সকল অপরাধ, খারাপ, ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। আমরা চাচ্ছি, মানুষ নামাজমুখী হোক, আমরা নামাজমুখী সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এ মসজিদগুলো সমাজে ইবাদত হিসেবে ইতিবাচক ভূমিকা রাখবে।