বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, ওকালতি কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে আসছিলেন। এতদিন এ বিষয়ে আলাদা কোনো আইনি বাধা না থাকায় মফস্বল এলাকায় বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষকই আয়–বর্ধক এ ধরনের পেশায় যুক্ত ছিলেন। তবে নতুন এমপিও নীতিমালায় এসব আর্থিক লাভজনক পেশায় সম্পৃক্ততার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গতকাল রবিবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালার ১১ নম্বর ধারার ১৭ উপধারার ‘ক’ ও ‘খ’ বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একাধিক চাকরি বা অন্য কোনো আর্থিক লাভজনক পেশায় নিয়োজিত থাকতে পারবেন না।
১১.১৭ (ক) ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারী একাধিক পদের চাকরি বা অন্য কোনো আর্থিক লাভজনক পেশায় যুক্ত থাকতে পারবেন না। à¦