রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের লক্ষ্যে সব ধরনের পূর্ব প্রস্তুতি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে খুন-অপরাধ পুরোপুরি বন্ধ হয়ে যাবে— এমন প্রত্যাশা অবাস্তব। আমার কাছে তো কোনো ম্যাজিক নেই যে বললাম, লাইট অফ হয়ে গেল আর অপরাধ বন্ধ হয়ে গেল। বিষয়টি এমন না।

জাতীয় পার্টি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দল এখন মাঠে আছে। কেউ কেউ আবার ঘরে বসে রাজনীতি করতে চায়, তাদের পার্টি অফিস নিয়েও সমস্যা রয়েছে।

এ সময় তিনি জানান, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ