বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

নতুন ভূমি আইনে যে অপরাধ গুলো করলে ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকার নতুন ভূমি আইন কার্যকর করেছে, যেখানে জমি সংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ অপরাধের জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে জমি নিয়ে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার।

নতুন আইনে যে অপরাধগুলোর জন্য ৭ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে, সেগুলো হলো:

১. অন্যের জমিকে নিজের জমি বলে প্রচার করা: ইচ্ছাকৃতভাবে অন্য কারও জমি নিজের বলে দাবি করলে এই অপরাধের আওতায় আসবে।

২. তথ্য গোপন করে জমি বিক্রি করা: জমি বিক্রির সময় প্রকৃত তথ্য গোপন করে লেনদেন সম্পন্ন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

৩. নিজের মালিকানার অতিরিক্ত জমি বা অন্যের জমি অবৈধভাবে বিক্রি করা: যার মালিকানা নেই, এমন জমি বিক্রির চেষ্টাও এখন ফৌজদারি অপরাধ।

৪. এক ব্যক্তিকে অন্য ব্যক্তি পরিচয়ে দলিল করানো: কেউ যদি প্রকৃত মালিক না হয়ে অন্যের পরিচয় ব্যবহার করে দলিলে স্বাক্ষর করে, তাহলে তাও অপরাধ হিসেবে গণ্য হবে।

৫. মিথ্যা বিবরণসহ জমির দলিলে স্বাক্ষর করা: ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দলিলে উপস্থাপন ও স্বাক্ষরের মাধ্যমে প্রতারণা করলে আইনের আওতায় আসবে।

৬. কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য প্রদান করা: ভূমি সংক্রান্ত বিষয়ে যে কোনো মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করলেও একই শাস্তির বিধান প্রযোজ্য হবে।

এই আইন বাস্তবায়নের মাধ্যমে জমির প্রকৃত মালিকদের অধিকার সুরক্ষা, বিচারহীনতার সংস্কৃতি দূরীকরণ এবং জমি ব্যবস্থায় স্বচ্ছতার প্রতিফলন ঘটবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ