বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

২৩ মে সারাদেশে বিক্ষোভ ঘোষণা হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম আগামী ২৩ মে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ শনিবার (৩ মে) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশ থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশের মূল দাবি ছিল হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ২০১৩ সালের শাপলা চত্বরের ‘গণহত্যার’ বিচার।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, “সরকার যখন নির্বাচন ঘোষণা করেছে, তখন মামলাগুলোর বিষয়ে যদি এখনই সুরাহা না হয়, তাহলে নির্বাচন-পরবর্তী সরকার এসব মামলাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আমাদের এসব মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার যখন বিভিন্ন মহলের দাবি মেনে নিচ্ছে, তখন আমাদের ন্যায্য দাবিগুলো মানতে তাদের আপত্তি কোথায়?”

হেফাজতের উত্থাপিত চার দফা দাবি:

১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করতে হবে।
২. সংবিধানে ‘বহুত্ববাদ’ বাদ দিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরসহ সব ‘গণহত্যার’ বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংগঠনটি জানিয়েছে, সরকার দাবি না মানলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ