বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, বিখ্যাত আরবি সাহিত্যিক, চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)

শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টার পর তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগে, গত ১৮ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

দারুল মাআরিফের উস্তাদ মাওলানা মাহমুদ মুজিব ইন্তেকালের খবর নিশ্চিত করেছেন। তবে তাঁর দাফন-কাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে সারাদেশে আলেম-উলামার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জন্য শোক জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ