বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজশাহী বিভাগের পল্লী এলাকায় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে সরকার ৬ষ্ঠ 'বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক' ইস্যু করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপ-গভর্নর ড. মোঃ কবির আহাম্মদের সভাপতিত্বে শরীয়াহ্ অ্যাডভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ‘রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (RDIRWSP)’ প্রকল্পের বিপরীতে Istisna’a ও Ijarah পদ্ধতিতে ২ হাজার কোটি টাকার সাত বছর মেয়াদি এই সুকুক ইস্যু করা হবে।

‘RDIRWSP Socio-Economic Development Sukuk’ নামের এ সুকুকের মাধ্যমে রাজশাহীর ৮টি জেলার ৬৫টি উপজেলায় আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলা হবে। এতে সড়ক নিরাপত্তা ও ধারণক্ষমতা বৃদ্ধি পাবে, কৃষি ও অকৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মে ২০২৫ মাসেই এই সুকুক ইস্যুর পরিকল্পনা রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ