বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক মুফতী খলিল আহমদ কাসেমী।

তিনি বলেন, এই মহাসমাবেশ কুরআন-সুন্নাহবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা-বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলাসহ সকল গণহত্যার বিচার এবং ভারতে ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক বলেন, শহীদের রক্তে গড়া সংগঠন হেফাজতে ইসলাম এর এই আহ্বানে সাড়া দিয়ে মহাসমাবেশকে সফল করা দেশের আপামর তৌহিদী জনতার ঈমানী দায়িত্ব বলেই আমি মনে করি। তাই দেশপ্রেমিক ও ধর্মভীরু সকল মুসলমানদেরকে শনিবারের মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ