বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

AAOIFI ও CSBIB এর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ থেকে AAOIFI কনফারেন্স এ অংশহণকারী টিম "সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)" এর ভাইস চেয়ারম্যান ড. মো.  আনোয়ার হোসাইন মোল্লার নেতৃত্বে AAOIFI এর প্রনিনিধিদলের সাথে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন। AAOIFI এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন AAOIFI এর সেক্রেটারি জেনারেল জনাব ওমর মুস্তফা আনসারী। 

আরো উপস্থিত ছিলেন  স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টেশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ফারহান নূর, হেড অফ ফাইন্যান্স জনাব আমের মূসা, জনাব সৈয়দ সিদ্দিক আহমেদ এবং মার্কেটিং এন্ড PR ম্যানেজার জনাব ইয়াসির রিফাত।

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন CSBIB এর সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আব্দুল্লাহ শরীফ, CSBIB এর ফিকহ কমিটির সদস্য জনাব মুফতী শাহেদ রহমানী। উক্ত প্রতিনিধিদলে আরো ছিলেন AAOIFI এর সিএসএএ ফেলো এবং সিটি ব্যাংক পিএলসি'র হেড অফ অডিট জনাব মোহাম্মদ এহতেশামুল হক, জনাব মোঃ ইব্রাহিম তালুকদার, জনাব মোঃ মিজানুর রহমান এবং ড. মো. হাফিজুর রহমান। 

উক্ত সভায় ইসলামী ব্যাংকিং বিষয়ক প্রোফেশনাল সার্টিফিকেট কোর্স CIPA, CSAA ও CPSS সহ অন্যান্য বিষয় গুরুত্বপুর্ণ আলোচনা হয় এবং বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টরে আরো কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে AAOIFI এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ