বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু বিশ্ব যেন উপেক্ষা না করে : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সংকটকে বিশ্ব যেন উপেক্ষা না করে। সংকটময় বিশ্বে যুদ্ধ ও সংঘাত মানুষের অধিকারকে খর্ব করে এবং অর্থনীতিকে ধ্বংস করে। টেকসই উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য।

মঙ্গলবার (২২এপ্রিল) কাতারের রাজধানী দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত আর্থনা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নারী ও তরুণদের ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক প্রবেশাধিকার, টেকসই উন্নয়ন ও সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের কণ্ঠস্বরকে শ্রবণযোগ্য করতে হবে এবং তাদের পছন্দ ও সিদ্ধান্তের স্বাধীনতা দিতে হবে।

তিনি বলেন, মানবাধিকারের প্রতি অবজ্ঞা এবং বিচারহীনতা যেকোনো উন্নয়নের পথে বড় হুমকি।

ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি মানবতার বিষয়।
তিনি বলেন, আর্থনা সামিটের মতো উদ্যোগ উদ্ভাবন, ঐতিহ্য এবং অংশীদারত্বের মাধ্যমে জলবায়ু সংকট, সামাজিক বৈষম্য এবং কাজের ভবিষ্যতের মতো জটিল সমস্যার সমাধান করতে পারে। সামাজিক ব্যবসার ভিত্তিতে (শূন্য বর্জ্য, শূন্য কার্বন এবং শূন্য ব্যক্তিগত মুনাফার ওপর ভিত্তি করে) একটি নতুন জীবনধারা তৈরি করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ