বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

৭৭ হাজার হজযাত্রীর ইমিগ্রেশন হবে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৯ এপ্রিল শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হবে। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এই সুবিধা পাবেন ৭৭ হাজার জন। তবে চট্টগ্রাম ও সিলেট হয়ে হজে যাওয়া প্রায় ১০ হাজার হজযাত্রী এই সুবিধা পাবেন না। 

সোমবার (২১ এপ্রিল) এসব তথ্য জানায় পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়।

এ বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার জন। হজযাত্রীদের পবিত্র হজযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর একটি হোটেলে সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে পাসপোর্ট অধিদপ্তর ও হজ মন্ত্রণালয়। পরে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, ‘সৌদি আরব কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ আলোচনা হলো। এটি মূলত মক্কা রুট ইনিশিয়েটিভের একটি উদ্যোগ। হাজিদের ফ্যাসিলিটেইট করা নিয়েই মূলত বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করি, আগের মতোই হাজীদের যাত্রা ও লাগেজের ব্যবস্থাপনা নির্বিঘ্ন থাকবে।’

তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীরা যে দুটি ক্ষেত্রে সুবিধা পান তার একটি হলো সৌদি আরবে পৌঁছানোর পর যে ইমিগ্রেশন হওয়ার কথা সেটা বাংলাদেশের বিমানবন্দর ছাড়ার আগেই হয়। আরেকটি হলো হজযাত্রীদের যে লাগেজ ম্যানেজমেন্ট এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে হ্যান্ডেল করে। হজযাত্রীরা যে হোটেলে ওঠেন সে হোটেলে লাগেজ পৌঁছে যায়। এ দুটি সুবিধা মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে তারা পান।

তিনি বলেন, প্রতিবারের মতো আমাদের হজযাত্রীরা ইমিগ্রেশন ক্রস করে যাবেন এবং সেখানে ঝামেলাবিহীন তাদের লাগেজটা পৌঁছাবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ