বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

আইসিইউতে যেমন আছেন আল্লামা সুলতান যওক নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, আরবি ভাষাবিদ এবং চট্টগ্রামের দারুল মাআরিফ মাদরাসার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রয়েছেন। 

দারুল মাআরিফ মাদরাসার তরুণ শিক্ষক ও লেখক মাহমুদ মুজিব বর্ষীয়ান এই আলেমের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা তুলে ধরে ধরেছেন ফেসবুকে। 

সোমবার (২১ এপ্রিল) মাহমুদ মুজিব লিখেন-ক্ষণজন্মা আলেমে দীন আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (হাফিজাহুল্লাহু লানা) আপনাদের সকলের দুআয় কিছুটা সুস্থতাবোধ করছেন, আলহামদুলিল্লাহ।

বর্তমানে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালের (আইসিইউ)-তে রয়েছেন। তিনি চোখ খুলে তাকাচ্ছেন। আগের চেয়ে ভালো আছেন। মুখে শব্দ করে কথা বলতে না পারলেও ইশারায় সবার কাছে দুআ চেয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক টিম জানিয়েছেন, ‘এখন তিনি আগের চেয়ে কিছুটা কম্পোর্টেবলবোধ করছেন; কিছুটা রিকোভার হচ্ছে। আজ বিকেল নাগাদ তাঁকে ICU থেকে স্টেপডাউনে নেওয়া হতে পারে।’

গত শুক্রবার রাত আনুমানিক ১২:৩০ দিকে ব্লাড প্রেশার আপ-ডাউন এবং ইলেকট্রোলাইস ইন ব্যালেন্স ও ইনফেকশনজনিত জটিলতার কারণে তাঁকে এভারকেয়ারের Sdu তে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হয়ে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় ICU তে হস্তান্তর করা হয়। 

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ