বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

হেফাজতে ইসলামের নরসিংদী জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাইখুল হাদীস আল্লামা বশিরুদ্দীন।

সভায় উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে আল্লামা বশিরুদ্দীনকে প্রধান উপদেষ্টা, হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকারকে সভাপতি, মাওলানা রশীদ আহমাদকে সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা ইসমাঈল নূরপুরীকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ ও প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা শওকত হুসাইন সরকার, মাওলানা ইসমাঈল নূরপুরী, মাওলানা আলী আহমাদ আল হুসাইনী, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা আব্দুন নূর, মাওলানা মকবুল হুসাইন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।

আমরা অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোড়ালো দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, আগামী ৩ মে রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট সকল মামলা প্রত্যাহার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী খুনী হাসিনা সরকারের বিচারের দাবিতে অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশ স্বতঃস্ফূর্তভাবে সফল করার জন্য আমরা দেশবাসী, আলেম সমাজ এবং তাওহীদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ