বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

মহাসমাবেশ সফল করতে বারিধারা মাদরাসায় হেফাজতের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখা। 

রোববার (১৩ এপ্রিল) বারিধারা এলাকার জামিয়া মাদানিয়ায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে মহাসমাবেশ সফল করতে নানা বিষয়ে আলোচনা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়। 

প্রস্তুতি সভায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মুনির হুসাইন কাসেমীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলেরা উপস্থিত ছিলেন। 

এর আগে গত ৮ এপ্রিল বাস্তবায়ন কমিটির এক সভা বারিধারা মাদরাসায় অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয়, দেশের আট বিভাগে সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা সফর করবেন।

এছাড়া সেদিন ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে ১৩ এপ্রিল রোববার সকাল ৭টায় একই স্থানে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ বৈঠক অনুষ্ঠিত হলো।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ