বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজত আমির ও মহাসচিবের উদাত্ত আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ‘আগামীকাল (১২ এপ্রিল) শনিবার ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’-এর ব্যানারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে বিশাল জনতার পদযাত্রার মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হতে যাচ্ছে। এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা চালানো হচ্ছে।’

নেতৃদ্বয় বলেন, ‘গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে দেশের খ্যাতনামা আলেম, দাঈ, ইসলামি স্কলার, ওয়ায়েজ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গাজার নিপীড়িত মুসলিম জনগণের প্রতি সংহতি জানানো হবে। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ