বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

‘মার্চ ফর গাজা’কে সফল করার আহ্বান হাইআতুল উলয়া’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আজ দুপুরে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।

পোস্টে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং শীর্ষ উলামায়ে কেরাম ইসরাইলী গণহত্যা ও জাতিগত নিধন বন্ধের দাবিতে আগামী শনিবার, ১২ এপ্রিল ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের’ পক্ষ থেকে আহূত ‘মার্চ ফর গাজা’কে সফল করতে দেশের সর্বস্তরের মুসলিম জনতা, উলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন।
 
আল্লামা মাহমুদুল হাসান বলেন, জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর, বিশেষত নারী-শিশুর ওপর যে নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে, এ ব্যাপারে বিশ্ববিবেককে জাগ্রত করার লক্ষ্যে ‘মার্চ ফর গাজা’র ডাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলমত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেই। আল্লাহ তাআলা এই প্রচেষ্টা সফল করুন এবং কবুল করুন।

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ