বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

আমিরাতের মতো মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, আমরা চিন্তাভাবনা করেছি ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাবো। সংযুক্ত আরব আমিরাতে জেবেল আলী পোর্ট আছে, সেটি আমিরাতের অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখে। সেই বন্দরের মতো করে আমরা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি কোনো এক জায়গায় এই ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের আয়োজনের ওপর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চৌধুরী আশিক মাহমুদ জানান, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়ম এসেছেন আমাদের প্রোগ্রামে অংশ নিতে। তিনি আমিরাতের একজন ভিআইপি, এমনকি রাজপরিবারের খুব কাছের লোক। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করেছেন এখানে। তবে তার প্রোগ্রাম ফুল ছিল, এমনকি অনেক দর্শককে আমরা জায়গা দিতে পারিনি। ডিপি ওয়ার্ল্ড থেকে কারিগরি বিশেষজ্ঞ নিয়ে, বিভিন্ন সহায়তা নিয়ে আমরা ফ্রি ট্রেড জোন করার চেষ্টা করছি। এটি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সফরের মূল উদ্দেশ্য ছিল। উনি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর এই বিষয় নিয়ে আলাপ করবেন।

তিনি আরও জানান, এবারের সামিটে এমন সাড়া পাওয়া গেছে যে অনেককে জায়গা দেওয়া যায়নি। অনেকে জায়গা না পেয়েও এসেছেন বিনিয়োগকারীদের দেখা পেতে। সেজন্য আমরা ভাবছি— আগামী সামিট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যাবো। এটার চাহিদা ওখানেই বেশি।

প্রসঙ্গত, ডিপি ওয়ার্ল্ড একটি বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা, যা ২০০৫ সালে দুবাই পোর্ট অথরিটি এবং দুবাই পোর্টস ইন্টারন্যাশনালকে একত্রীকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ