বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সম্ভাব্য ৩ পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং ব্যবস্থা চালুর লক্ষ্যে তিনটি সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে। কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সম্প্রতি এক ব্রিফিংয়ে জানিয়েছেন, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং - এই তিন পদ্ধতির মধ্যে থেকে বাছাই করা হবে। তবে কোন একটি পদ্ধতিতে নয়, বরং মিশ্র পদ্ধতি অনুসরণ করা হতে পারে।

প্রবাসীদের ভোটিং প্রক্রিয়া শুরুর জন্য প্রথমেই তাদেরকে নিজ নিজ অবস্থানরত দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা এই সুবিধার আওতায় পড়বেন না। নির্বাচন কমিশন ইতিমধ্যে পদ্ধতিগুলোর কার্যকারিতা যাচাই করতে মব টেস্টিং শুরু করেছে। এ বিষয়ে একটি এডভাইজরি পরিষদ গঠন করা হবে, যারা প্রতিটি পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করবে।

কমিশনার সানাউল্লাহ স্পষ্ট করেছেন, ‘আমাদের লক্ষ হচ্ছে প্রবাসী ভোটিং ব্যবস্থার সূচনা করা।

শুরু করতে পারলেই ধীরে ধীরে এটি পরিপক্ব হবে। তবে আমরা এমন কোন ঝুঁকিপূর্ণ পদ্ধতি চালু করব না যাতে প্রক্রিয়াটি প্রথমেই ব্যর্থতার মুখ দেখে। প্রতিটি পদক্ষেপই আমরা গভীরভাবে বিবেচনা করে নেব।’

এডভাইজরি পরিষদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে প্রায় ১.২ কোটি প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ