বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

 রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি বাংলাদেশের সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়া সফররত সরকারের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।


অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪তম সম্মানসূচক চৌকস প্রিওব্রাজেনস্কি ইন্ডিপেন্ডেন্ট কমান্ড্যান্টস রেজিমেন্ট কুচকাওয়াজের মাধ্যমে সমাপ্ত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ