বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

বেফাক পরীক্ষার খাতা নজরে সানীর আবেদনের শেষ সময় ৩০ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানীর আবেদনের শেষ সময় ৩০ শাওয়াল ঘোষণা করা হয়েছে। 

আজ বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানীর আবেদন ৩০ শাওয়াল ১৪৪৬ হিজরি পর্যন্ত গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদরাসার প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে মুহতামিম অথবা নাযেমে তালীমাতের স্বাক্ষর ও সিল সম্বলিত আবেদন করতে হবে। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ তিন বিষয়ে আবেদন করতে পারবে। 

পরীক্ষার খাতা নজরে সানীর আবেদন করতে হলে প্রত্যেক বিষয়ের জন্য মারহালার ফি-এর সমপরিমাণ টাকা বেফাক প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। এছাড়া কুরিয়ার সার্ভিস-যোগে আবেদনপত্র পাঠালে, পরিমাণমতো টাকা ব্যাংকে পে-অর্ডার করে, পে-অর্ডারের মূল কপি ও আবেদনপত্র একত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বেফাকের ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, ফলাফল চূড়ান্ত হওয়ার পূর্বে সনদ ও নম্বরপত্র দেওয়া হয় না। তবে চলতি বছরের সাময়িক সনদ ও নম্বরপত্র উঠানোর প্রয়োজন হলে জিলহজ মাস থেকে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ