বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি: মিজানুর রহমান আজহারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন স্থানে কথিত ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে যে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এর কড়া সমালোচনা করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি এই কাজটিকে ‘নিতান্ত ছোটলোকি’ বলে আখ্যায়িত করেছেন। 
সোমবার (৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মাওলানা আজহারী এসব কথা বলেন। 
মিজানুর রহমান আজহারী ফেসবুকে লিখেন- ‘বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়।’
আজহারী লিখেন- ‘কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।’
এর আগে একই বিষয়ে বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ লিখেন- দেশে চার দিনের বিনিয়োগ সম্মেলন চলছে। দেশের অর্থনীতিতে এই সম্মেলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী। এমন একটি স্পর্শকাতর সময়ে গতকাল (সোমবার) কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এর অন্যতম লক্ষ্য, আগ্রহী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা। তাদেরকে দেখানো যে, বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ নয়। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নষ্ট হলে কারা লাভবান হবে সেটাও স্পষ্ট। শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা বিশ্বাস করি, যারা লুটপাট করেছে তারা আন্দোলনকারী নয়। তারা চক্রান্তকারী এবং অপরাধী। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। বিশিষ্ট এই দাঈ বলেন, আমরা এই ধরনের লুটপাট ও অপরাধকর্ম কোনোভাবেই সমর্থন করি না। আন্দোলন চলাকালে এই ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দিন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ