বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

কাতার যাচ্ছেন শায়খ আহমাদুল্লাহ, অংশ নেবেন যেসব প্রোগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাওয়াতি এক সফরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাচ্ছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও সমাজ সেবক শায়খ আহমাদুল্লাহ। সেখানে বিভিন্ন দাওয়াতি মাহফিলে অংশ নেবেন তিনি।

আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে তিনি সফর শুরু করবেন। মারকাজ আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ (ফানার) ব্যবস্থাপনায় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দোহার উদ্যোগে এই দ্বীনি সফর করবেন তিনি।

ইতোমধ্যে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে দোহার মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন।

কাতারে শায়খ আহমাদুল্লাহর পাঁচ দিনের সফরে প্রোগ্রামসূচি:

আগামীকাল ৮ এপ্রিল মঙ্গলবার ওলামা সমাবেশ, মুশাইরিব, গানেম মসজিদ তিনি সফর করবেন।

এরপর ৯ এপ্রিল বুধবার ওয়াকরাহ, হামজাহ মসজিদ, ১০ এপ্রিল বৃহস্পতিবার সানাইয়্যাহ, আলাতিয়্যাহ মসজিদ, ১১ এপ্রিল জুমাবার দাওয়া সেমিনার, ইসলামিক কালচারাল সেন্টার (ফানার হল), ১২ এপ্রিল শনিবার আলখোর, নাসের বিন আব্দুল্লাহ আল মিসনাদ মসজিদ সফর করবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ