বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘মডেল মসজিদকে কেন্দ্র করে ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রসার করতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

।।হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।।

অন্তবর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রামুতে নির্মাণাধীন মডেল মসজিদ এ অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইসলামী সভ্যতা-সংস্কৃতি, দ্বীনি শিক্ষার প্রসার, মুসলিম ভাতৃত্ব ও সমাজ সংস্কারের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। নামাযভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে অপরাধ প্রবণতা দূর হবে। তাই এ মসজিদকে আবাদ রাখার ক্ষেত্রে দ্বীনদার মুসলমানদের সচেষ্ট থাকতে হবে।  

রবিবার, ৬ এপ্রিল দুপুরে রামুর ফতেখাঁরকুল (সদর) ইউনিয়নে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. আ.ফ.ম খালিদ হোসেন আক্ষেপ করে বলেন, বিগত সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে যথেচ্ছা অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। মডেল মসজিদ নির্মাণে অনিয়ম দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অনিয়মের প্রমাণ পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

পরিদর্শনকালে রামু উপজলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী, মডেল মসজিদের মোতাওয়াল্লী ছৈয়দ আকবর, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ পরিচালক ফাহমিদা বেগম, কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, মাজহারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ হারুন, রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কা রামু শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস. মোহাম্মদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন রামুর সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ছাত্র প্রতিনিধি মঈনুর রশিদ, জায়েদ বিন আমানসহ প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এলাকাবাসী মডেল মসজিদের নির্মাণ কাজে ধীরগতির অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ধর্ম বিষয়ক উপদেষ্টা সভায় উপস্থিত ঠিকাদারকে আগামী ৪ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। যথাসময়ে কাজ শেষ না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন তিনি।  

একইদিন বিকালে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন রামু জামেয়াতুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন।

এসময় তিনি মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছৈয়দ আকবর, সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ তৈয়ব, মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রধান মাওলানা হেফাজতুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব মাওলানা কাজী এরশাদুল্লাহসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ