বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা পাওয়ার প্ল্যান্টের পুরো সক্ষমতা; অর্থাৎ ১৬০০ মেগাওয়াটই বাংলাদেশে সরবরাহ শুরু করেছে। বাংলাদেশের তরফ থেকে নিয়মিত বকেয়া পরিশোধ শুরুর পরই এ উদ্যোগ নিয়েছে আদানি।

আজ বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি পাওয়ার। এর চার মাস পর আদানি পাওয়ার অবশেষে বাংলাদেশে আবারও পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।

‘আদানিকে আমরা নিয়মিত টাকা পরিশোধ করছি। এর ফলে ভারতের গ্রুপটি আমাদের চাহিদার পুরো বিদ্যুৎ সরবরাহ করছে।’-বলেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। তবে আদানিকে কত টাকা পরিশোধ করা হয়েছে বা অতীতের বকেয়া পরিশোধ করা হয়েছে; তা জানাননি তিনি।

সরকার পতন, রিজার্ভ সংকটসহ নানা সমস্যার কারণে ঢাকা নিয়মিত বিদ্যুতের বিল পরিশোধ করতে পারেনি। এর ফলে ভারতের ঝাড়খণ্ডের এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে গত নভেম্বরে সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার লিমিটেড।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ