বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বধীনতা দিবস ও ৫ আগস্ট দুটোই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দিন: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। এই দুইটা দিনই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দিন। অতএব ২৪-এর অভ্যুত্থানের দিনটিকেও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করবো।

তিনি বলেন, দুইটা দিনেরই উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন-জীবিকা সুষ্ঠু করার। আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করবো। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।

বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে ২৬ মার্চ যারা শহীদ হয়েছেন, আমরা তাদের স্মরণ করি। তাদের আত্মত্যাগের ফলেই কিন্তু আমাদের আজকের স্বাধীনতা। আজকের এই দিনে আমরা ঘোষণা করছি—নতুন এই বাংলাদেশকে আরও সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে এবং সেইসঙ্গে আমাদের বাংলাদেশের মানুষ আরও সুখী-সমৃদ্ধ হয়।

তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪-এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন-জীবিকা সুষ্ঠু করা। সে জন্য, আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করবো বলে জানান তিনি।
এসএকে/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ