বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশি নাগরিকদের জন্য সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৮ মার্চ)  সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান ধর্ম উপদেষ্টা।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

তিনি বলেন, ওমরা যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ভিসা পাননি, তারা আগামী জুলাইতে যেতে পারবেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরাহ’র জন্য যতসংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছে তা অনেক বেশি, এ জন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।’

এ সময় বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে, সে মাত্রায় হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, অপরাধীদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারলে আইনের আওতায় এনে বিচার করা হবে। কতজনকে ধরা হয়েছে সেটির হিসাব আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্রিফ করে জানাবে।

ধর্ম উপদেষ্টা জানান, নিষিদ্ধ কোনো সংগঠন যেন কোনো তৎপরতা চালাতে না পারে, সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ