শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। এ জন্য বিদেশের সঙ্গে চুক্তির করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

পাচার করা অর্থ ফেরত আনার পদক্ষেপের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি। সব অঙ্কের টাকা আনতে এবং তাদের আইডেন্টিফাই করতে। এখানে কতগুলো আইনে পদক্ষেপ আছে, আবার সে আইনের পদক্ষেপগুলো বিদেশের সঙ্গে জড়িত।

এসময় তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত যেটা পারি সেনসেটিভ কেস করা হয়েছে। অন্যগুলো আনার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি শুরু করি কিছুটা ইন্ডিকেশন আসুক। বিদেশের সঙ্গে কিছু অ্যাগ্রিমেন্ট করবো। আগামী মাসে আর একটু বেটার জানতে পারবেন।

আপনারা কয়েকশ কোটি ডলার ফেরত আনার চেষ্টা করছেন। এটা কি সম্ভব? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ এটা সম্ভব। অনেক সময় দেখা যায় ১১-১২ জন দিয়েছেন, ২০০ কোটি টাকার ওপরে অনেকের আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলিয়ে হয়ত আমরা আনতে পারবো বলে অর্থ উপদেষ্টা জানান।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ