শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানীর বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর, তালিকায় দ্বিতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২০৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় সাড়ে ২৫ গুণেরও বেশি রয়েছে। শনিবার সকালে  সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

 

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকায়। ৩৫১ একিউআই স্কোর নিয়ে এই এলাকায় ‘ঝুঁকিপূর্ণ বাতাস বিরাজ করছে। এরপরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার এলাকা (২৩১), গুলশান লেক পার্ক (২১৬), গুলশান ২ এর রব ভবন এলাকা (২০৬), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২০৩) ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২০১) এলাকা। সকালে এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও জানা গেছে আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৫৯ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এর পরেই রয়েছে মিসরের কায়রো (১৮৪), ভারতের দিল্লি (১৮৪) ও চীনের বেইজিং (১৭৩)।

 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত হতে পারে, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির স্কেল অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান  মাঝারি বা সহনীয়পর্যায় ধরা হয়।  সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

 

১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ