শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঘুসের নতুন নাম হয়েছে স্পিড মানি : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ঘুসের নতুন নাম হয়েছে স্পিড মানি। কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না।’

তিনি বলেন, ‘কলমের খোঁচায় চুরি বন্ধ করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আপনারা। ন্যায়বিচার ও সততার প্রতি অবিচল থাকতে হবে আপনাদের।’

পবিত্র রমজান উপলক্ষে আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিটি প্রাণীর রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বৈধভাবে উপার্জন হলে ভালো, অবৈধ সম্পদ রেখে কোনো লাভ নেই। অবৈধ সম্পদ সরকারের ফান্ডে জমা দিয়ে দেন, তা না হলে কোনো মাফ নেই।’

আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘আমাদের মানসিকতায় সমস্যা। আমরা শুধু নিজের স্বার্থ দেখি। কিন্তু চুরি করে ঘি খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া অনেক ভালো। ভালো হতে কোনো পয়সা লাগে না। সরকারি দপ্তরগুলোয় ফাইল আটকে রাখার প্রবণতা দেখা যায় আমাদের দেশে। জনগণের সুবিধার্থে ফাইল দ্রুত নিষ্পত্তি করুন, যাতে দেশ ও অর্থনীতি এগিয়ে যেতে পারে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ