শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মন্ত্রণালয়ের কার্যক্রম দ্রুত শেষ করতে হবে: নতুন তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজের মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে বলেছেন।

দায়িত্ব পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানেই তিনি এই আহ্বান জানান। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তধ্য  জানানো হয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান মাহফুজ আলম।

আজকের সভায় উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ