শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আগে জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিএনপির পদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। পদযাত্রাটি জাতীয় ঈদগাহ মাঠের গেটে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এসময় বাকবিতণ্ডার একপর্যায়ে আন্দোলনকারীদের ৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি পান।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশ থেকে আসা বিএনপি মনোনিত স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীরা সমাবেশ করেন।
 
সমাবেশ থেকে তারা জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই।
 
সকাল ১০টায় শুরু হওয়া এ সমাবেশে যোগ দেন দেশের সকল জেলা-উপজেলা-ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলর এবং মনোনীত প্রর্থীরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ