শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রমজানে সরকারি অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসে সরকারি অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি আধাসরকারি ও স্বায়িত্তশাসিত অফিস সমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক, বিমা, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থের কথা বিবেচনা করে নিজস্ব বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে। এছাড়া, সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট নিজেই।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের শুরুতে পবিত্র রমজান শুরু হতে পারে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ